গাজীপুরে মধ্যরাতে সাফারি পার্কে অবৈধ অনুপ্রবেশ, আটক ১১

গাজীপুরে মধ্যরাতে সাফারি পার্কে অবৈধ অনুপ্রবেশ, আটক ১১

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুর সাফারী পার্কে মধ্যরাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১ জনকে আটক করেছে পার্ক কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রাকিব। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আটককৃত ব্যক্তিরা স্থানীয় কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বলে জানান গাজীপুর সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমান।

কর্তৃপক্ষ জানান, বিভিন্ন সময় গাজীপুর সাফারী পার্কে চুরির ঘটনা ঘটেছে। এতে পার্কের মূল্যবান বস্তু, দুর্লভ প্রাণী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল খোয়া গেছে। এসব ঘটনায় মামলাও হয়েছে। এরপর থেকেই চুরি ঠেকানোসহ পার্কের নিরাপত্তা বাড়াতে পার্কের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে রাতে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।

গতকাল রাতে ডিউটি চলাকালীন ১১ জন ছেলেকে পার্কের সীমানায় ঘুরতে দেখা যায়। পরে বিষয়টি সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তারেক রহমানসহ টুরিস্ট পুলিশের সাফারী পার্ক ক্যাম্পে জানায়। এরপর তাদের আটক করে হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে আজ সকালে শ্রীপুর থানা পুলিশকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, তাদের আটকের পর আমাদের কাছে বনবিভাগ হস্তান্তর করেছে। পরে আজ দুপুরে আটককৃত ১১ জনকে আদালতে পাঠানো হয়।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin