গাজীপুরে মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ নিহত ২

গাজীপুরে মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ নিহত ২

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর নগরের ইউটা গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর নগরের দক্ষিণ সালনা এলাকার ইউসুফ আলীর ছেলে অটোরিকশার চালক এমদাদুল হক ও অজ্ঞাতপরিচয় এক নারী। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে উল্টো দিক থেকে আসা যাত্রীবোঝাই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আবুল ফজল বলেন, দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে পাঁচজন আহত রোগী ভর্তি আছেন; তাঁদের চিকিৎসা চলছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin