গামিনি সিলভাকে বিদায় জানালো বিসিবি 

গামিনি সিলভাকে বিদায় জানালো বিসিবি 

দীর্ঘ দিন ধরে বাংলাদেশের ক্রিকেটের আলোচিত একটি নাম গামিনি ডি সিলভা। দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। মিরপুরের পিচের কথা এলে তার নামই আলোচনায় উঠে আসে। গামিনি ডি সিলভাকে অবশেষে বিদায় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

৬৫ বছর বয়সী এই কিউরেটর একসময় ছিলেন শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটার ও আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। ২০০৯ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন ভেন্যুতে ৩২টি টেস্ট, ১০৬টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, তিনটি এশিয়া কাপ এবং ১১টি বিপিএলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সহকর্মী কিউরেটর ও মাঠকর্মীদের উপস্থিতিতে গামিনি সিলভাকে আবেগঘন বিদায় সংবর্ধনা দিয়েছে বিসিবি। পরে বিসিবির পরিচালক, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির কর্মকর্তা এবং বোর্ডের কর্মকর্তাদের অংশগ্রহণে এক পৃথক অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেটে তার দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

ক্রিকবাজের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে তার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছিল। পরে বিসিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধের পর চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সম্প্রতি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর গামিনিকে বদলি করে রাজশাহীতে পাঠানো হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংস ফেরার পর থেকে উত্তেজনা তৈরি হয় দুই পক্ষের মাঝে। যার ফলে বোর্ডের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় বলে জানা গেছে। 

 

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin