গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল গায়ে, প্রাণ গেল দুই যুবকের

গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল গায়ে, প্রাণ গেল দুই যুবকের

চট্টগ্রাম: পটিয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওস্তাদ পাড়া এলাকার বাচা মিয়ার পুত্র মো. মিনহাজ (২২) ও খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর পুত্র মো. ফাহিম (১৬)।

জানা গেছে, মুজাফরাবাদ এলাকার মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যায় একটি পিকআপ।

কচুয়াই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম জানান, বালুবাহী একটি পিকআপের সঙ্গে লেগে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুই যুবক মারা গেছে। এ ঘটনায় ইকবাল নামের আরো একজন আহত হয়েছে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছে।  

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin