গেন্ডারিয়ায় নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

গেন্ডারিয়ায় নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

রাজধানীর গেন্ডারিয়ায় রেল স্টেশনের পাশ থেকে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তার নাম-পরিচয় যানা যায়নি।

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আনান এসব তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনের উত্তর-পশ্চিম পাশে দেয়াল ঘেষে পড়ে ছিল নারীর কাদাযুক্ত মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর কুপিয়ে, গলা কেটে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে।  

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin