গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সারসহ কারাগারে ২

গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সারসহ কারাগারে ২

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সার আহাম্মদসহ (৬০) দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর গুলশান থানায় করা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অপর আসামি হলেন- আওয়ামী লীগ কর্মী খায়রুল খান জুয়েল (৪৬)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতের হাজতখানায় এনে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন।

অন্যদিকে, জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঞা। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের গুলশান জোনাল টিম।

মামলার সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল গুলশান-১ এর গোলচত্বরে ৩০/৩৫ জন ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। আসামিরা দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে স্লোগান দেন। তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়ে মিছিলে অংশ নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছেন।

এমআইএন/এমএএইচ/এমএস

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin