ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়ার পর রবিনাশ নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।

আটক রংমিস্ত্রি রবিনাশ ওই ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।  

সীমান্ত সূত্রে জানা যায়, দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বড়াইপাড়া সীমান্তবর্তী এলাকায় যান রবিনাশ। এসময় বিএসএফ তাকে ধরে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়।  

ঘটনার পর বিজিবি ও স্থানীয় প্রশাসন বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। আটক রবিনাশকে দ্রুত ফেরত আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।  

এ ব্যাপারে জানতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিংগিমারী ক্যাম্পে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।  

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রবিনাশকে দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin