ঘুমন্ত স্ত্রীর শরীরে অ্যাসিড ঢেলে হত্যা, স্বামী গ্রেপ্তার

ঘুমন্ত স্ত্রীর শরীরে অ্যাসিড ঢেলে হত্যা, স্বামী গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে স্ত্রীকে দাহ্য পদার্থ দিয়ে হত্যা করায় মো. তোহা (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘুমন্ত স্ত্রীর শরীরে তিনি অ্যাসিড ঢেলে দেন। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোহার স্ত্রী জেসমিন আক্তার (২২)। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তোহাকে কক্সবাজার জেলা সদর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানিয়েছেন, তোহার স্ত্রী জেসমিন আক্তারকে ৯ সেপ্টেম্বর গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় চার দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি গতকাল সন্ধ্যায় মারা যান। তাঁর মৃত্যুর পর স্বজনেরা মামলা করেন। এরপর আজ ভোরে পুলিশ অভিযান চালিয়ে তোহাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, তোহা নাইক্ষ্যংছড়ির ২ নম্বর বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার একটি কোম্পানির রাবার বাগানে কাজ করেন। কোম্পানির স্টাফ কোয়ার্টারে স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে থাকতেন। সেখানে স্ত্রীর শরীরে অ্যাসিডজাতীয় পদার্থ ঢেলে হত্যার চেষ্টা করেন। দগ্ধ জেসমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানিয়েছেন, নিহত নারীর বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছেন। আসামি মো. তোহাকে কক্সবাজার জেলা সদর থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin