গিলে ফেললেন ১৮ ইঞ্চি তলোয়ার

গিলে ফেললেন ১৮ ইঞ্চি তলোয়ার

নিউইয়র্ক নগরের বাসিন্দা জিন মিনস্কি এক ভিডিওর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করেছেন। তাঁর নিমেষেই তলোয়ার গিলে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওতে দেখা যায়, তলোয়ার গেলার সময় তাঁর গলার ভেতরের অংশ দেখা যাচ্ছে।

মিনস্কি একজন পেশাদার তলোয়ার গেলা শিল্পী। তাঁর গলার ভেতর দিয়ে ১৮ ইঞ্চি লম্বা একটি ব্লেড প্রবেশ করানোর এন্ডোস্কোপিক দৃশ্যের ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওটি কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ধারণ করা হয়েছিল। এতে দেখা যায়, তলোয়ারটি তাঁর গলার নালি পার হয়ে খাদ্যনালিতে প্রবেশ করছে।

দীর্ঘদিন ধরে এই শিল্প নিয়ে অনুশীলন করা মিনস্কি আশা করছেন যে ভিডিওটি আসল সত্য প্রকাশ করবে। তিনি নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘আমি এই সপ্তাহান্তেই একটি প্রদর্শনী করছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম যে এক নারী তাঁর স্বামীকে তলোয়ারটির দিকে ইশারা করে বলছেন, এটা ভাঁজ হয়ে যায়।’

কলাম্বিয়া ইউনিভার্সিটির ল্যারিঙ্গোলজি বিভাগের প্রধান মাইকেল পিটম্যান বলেন, ‘এ পদ্ধতির মাধ্যমে আমরা পুরো গলা ও স্বরযন্ত্র দেখতে ও রেকর্ড করতে পারি, যা মুখ দিয়ে তাকালে দেখা সম্ভব নয়।’ পিটম্যান শিল্পী মিনস্কির ওপর এই প্রক্রিয়া সম্পন্ন করেন, যাকে ল্যারিঙ্গোস্কোপি বলা হয়ে থাকে।

মাইকেল পিটম্যান আরও বলেন, ‘আমরা এসব অঙ্গ খুব স্পষ্টভাবে দেখতে পারি। কথা বলা, গান গাওয়া বা কিছু গেলার সময় এগুলো কীভাবে কাজ করে, তা–ও পর্যবেক্ষণ করতে পারি।’

কলাম্বিয়া ইউনিভার্সিটির স্পিচ-ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট হলি রেকার্স বলেন, ‘আমি সব সময় মানুষের কণ্ঠস্বর ও গেলার প্রক্রিয়া পর্যবেক্ষণ করি। তাই তলোয়ার গেলার কথা ভাবলে ব্যাপারটা যৌক্তিক মনে হয়, কিন্তু বাস্তবে এটা ঘটতে দেখাটা ছিল অবিশ্বাস্য।’

এই ভিডিও ধারণকারী রেকার্স বলেন, তিনি মিনস্কির এই শিল্পকলা দেখে বিস্মিত হয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

শাটডাউন আলোচনা ব্যর্থ হলে সরকারি কর্মীদের গণহারে ছাঁটাইয়ের হুমকি ট্রাম্প প্রশাসনের Prothomalo | যুক্তরাষ্ট্র

শাটডাউন আলোচনা ব্যর্থ হলে সরকারি কর্মীদের গণহারে ছাঁটাইয়ের হুমকি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মীদের ব্যাপক হারে ছাঁটাই করা হতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউ...

Oct 06, 2025
দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস Prothomalo | যুক্তরাষ্ট্র

দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই শুরু: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মীদের ব্যাপকভাবে ছাঁটাই ‘আসন্ন’ এবং তা দুই দিনের মধ্যে শুরু হতে পারে বলে জা...

Oct 02, 2025

More from this User

View all posts by admin