গলায় ছুরিকাঘাত নিয়ে ৩ কিলোমিটার রিকশা চালিয়েও শেষ রক্ষা হলো না 

গলায় ছুরিকাঘাত নিয়ে ৩ কিলোমিটার রিকশা চালিয়েও শেষ রক্ষা হলো না 

দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্বাসনালী কেটেছে রিকশাচালক ফজলুর রহমানের (৩৫)। এমন অবস্থায় জীবন রক্ষার চেষ্টায় তিন কিলোমিটার রিকশা চালিয়ে ঘটনাস্থল থেকে কেশরহাট বাজারে যান। এ সময় লোকজন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৯ নভেম্বর) সকালে ফজলুর মারা যান।

নিহত ফজলুর জেলার তানোর উপজেলার অমৃতপুর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।

জানা গেছে, ফজলুর রাজশাহী শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেশরহাটের শিয়ালকোলা সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ফজলুর। সেখান থেকে তিনি রক্তাক্ত অবস্থায় অটোরিকশা চালিয়ে কেশরহাট বাজারে আসেন। এরপর বাজারের স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখান থেকে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

মোহনপুর থানার এসআই মোদাশ্বের হোসেন খান জানান, রিকশাচালক ফজলুর রহমানের গলায় ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এরপর তিনি নিজেই রিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরের কেশরহাট বাজারে যান। রামেক হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin