‘গণমানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে’

‘গণমানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে’

চট্টগ্রাম: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণতন্ত্র ও সুশাসন উত্তরণে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে সরকারকে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের উদ্যোগ গ্রহণ করা জরুরী। আমাদেরকে এখন গণমানুষের আস্থা অর্জনে মরিয়া হয়ে কাজ করতে হবে।

রোববার (১৯ অক্টোবর) জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন যেন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, বরং ন্যায়-ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের কল্যাণ প্রতিষ্ঠার নতুন সূচনা হয়- সে জন্যই জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূখী রাজনীতিতে বিশ্বাসী।

তিনি আরও বলেন, সময়ের দাবি অনুযায়ী নতুন নতুন বার্তা ও ইতিবাচক কর্মধারা দিয়ে জনগণের হৃদয়ে স্থান করে নিতে হবে। মানুষের আশা-আকঙ্ক্ষা দুঃখ-দুর্দশা ও প্রত্যাশার সঙ্গে নিজেদের যুক্ত করেই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন, বান্দরবান জেলা আমীর মাওলানা এস এম আব্দুচ্ছালাম আজাদ, রাঙামাটি জেলা আমির অধ‍্যাপক আব্দুল আলিম, উত্তর জেলা আমির আলা উদ্দীন সিকদার কক্সবাজার জেলা নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দীন ফারুকী প্রমুখ।

এছাড়াও চট্টগ্রামের ২৩টি আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বিই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin