গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন: আবদুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

আজ বুধবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজারে ইউনিয়নভিত্তিক জেলা ও সংসদীয় আসনের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বিগত ১৫ বছর আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। সেই আন্দোলনে একটি সরকারের পতন ঘটেছে। তাঁদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এটিই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রাথমিক বিজয়।’

আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত ১৫ বছরে দলকে ভাঙতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে তা ব্যর্থ হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। দল যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন, মশিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সদস্যসচিব কামরুল উদ্দিন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মনসুর উদ্দিন। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় আবদুল আউয়াল মিন্টু উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর আগে দুপুরে তিনি রাজাপুরে বিএনপির প্রয়াত নেতা নিজাম উদ্দিনের কবর জিয়ারত করে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin