গণভোট অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

গণভোট অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

গণভোট অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এই অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আইন উপদেষ্টা জানান, ভোটারদের সুবিধার্থে গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙয়ের। আমরা আশা করছি, আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।

আসিফ নজরুল বলেন, ‘‘গণভোটে প্রশ্ন থাকবে একটি। হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। জাতীয় নির্বাচনের ভোটের সময় হবে গণভোট। গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে পৃথক রঙয়ের হবে। যাতে কেউ দ্বিধার মধ্যে না পড়েন। সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং , সহকারী রিটার্নিং , প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন।’’

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin