গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা দূরভিসন্ধিমূলক: নাহিদ

গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা দূরভিসন্ধিমূলক: নাহিদ

ঢাকা: গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যারা এখন এ বিষয়ে কথা বলছেন, তাদের মধ্যে ‘দূরভিসন্ধি’ রয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, আমরা বৈঠকে জানতে চেয়েছিলাম-তত্ত্বাবধায়ক সরকার কি আসছে? আইন উপদেষ্টা আমাদের জানিয়েছেন, এটা তত্ত্বাবধায়ক সরকার নয়, তবে তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষ আচরণের কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি জুলাই সনদের আওতাভুক্ত। সেখানে আলোচনা হয়েছে কেমন প্রক্রিয়ায় এ সরকার গঠিত হবে, কী কাঠামো হবে, এমনকি নোট অব ডিসেন্টও রয়েছে। তাই গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই। যদি কেউ এখন এসব কথা বলে, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য খারাপ।

নাহিদ আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব হলো-সংস্কার, বিচার ও নির্বাচন। তারা সেই প্রতিশ্রুতি নিয়েই সরকার গঠন করেছেন। তবে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে উপদেষ্টা পরিষদের গঠন পুনর্বিবেচনার কথা আমরা বলেছি। যেন তাদের দক্ষতা আরও বাড়ানো যায়।

ব্রিফিংয়ের আগে এনসিপি নেতাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এমইউএম/টিএ/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin