গোপালগঞ্জে ট্রলি উল্টে প্রাণ গেল যুবকের

গোপালগঞ্জে ট্রলি উল্টে প্রাণ গেল যুবকের

গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি উল্টে খায়রুল মোল্লা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়া সার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুল টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া গ্রামের শাফি মোল্লার ছেলে। তিনি ট্রলিচালকের সহকারী (হেলপার) ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সদর উপজেলার চরগোবরার একটি ভাটা থেকে ইট নিয়ে বাশুড়িয়া গ্রামে যাচ্ছিল ট্রলিটি। পথে সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin