গোয়েন্দা পরিচয়ে তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার

গোয়েন্দা পরিচয়ে তুর্কি নাগরিকের কাছে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার

রাজধানীতে তুরস্কের এক নাগরিকের কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা-পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম মো. রুবেল হোসেন (৩৮) ।

গুলশান থানা-পুলিশ জানায়, গত ৩১ আগস্ট  টার্কিশ এয়ারলাইনস কর্মকর্তা সেরকান আকানের কাছে অজ্ঞাত নম্বর থেকে একটি কল আসে। ফোনকলকারী নিজেকে এনএসআই গুলশান জোনের সহকারী পরিচালক আব্দুল মুহিন পরিচয় দেয় এবং পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দেওয়া হয়েছে বলে জানায়। সে সেরকানের পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ মিলিয়ে নেয় এবং পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে জমা দিতে হবে বলে জানায়। এ কাজের জন্য পাঁচ হাজার টাকা চায়। আরও জানায়, না হলে ভেরিফিকেশন আটকে যাবে, তখন ১ লাখ টাকা দিতে হবে। সেরকান টাকা দিতে অস্বীকার করলে ওই ব্যক্তি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। পরে টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের মাধ্যমে থানায় লিখিতভাবে জানানো হলে গুলশান থানায় একটি নিয়মিত মামলা হয়।

গুলশান থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় গুলশান থানা-পুলিশের একটি টিম শনিবার দুপুরে পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মোবাইল সিম ও বিভিন্ন মানুষের পাসপোর্টের তথ্য সংবলিত কাগজপত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় থানা পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin