গরু এসে পড়ে পড়ে মোটরসাইকেলে, ছিটকে পড়ে বাসচাপায় কলেজশিক্ষক নিহত

গরু এসে পড়ে পড়ে মোটরসাইকেলে, ছিটকে পড়ে বাসচাপায় কলেজশিক্ষক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালের রামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ মামুনুর রহমান (৪৬)। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর গ্রামের মৃত আবুল খায়ের ও জয়নাব বেগমের ছেলে। তিনি ফেনীর মাদবারহাট ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বাংলা বিষয়ের প্রভাষক ছিলেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ জানান, মামুনুর রহমান তার মোটরসাইকেলে (নম্বর: ফেনী ল-১১-১৬১৪) লালপুল থেকে মহিপালের দিকে যাচ্ছিলেন। সে সময় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হঠাৎ একটি গরু রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মোটরসাইকেলসহ পড়ে যান। পড়ার সঙ্গে সঙ্গেই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস মোটরসাইকেল ও মামুনুর রহমানকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মহিপাল হাইওয়ে থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত মামুনুর রহমানকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin