গুলশানে লেকের পাশে যুবককে কুপিয়ে হত্যা

গুলশানে লেকের পাশে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর গুলশান লেকের পাশে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৌরভ (২৫)। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে ৩-৪ জন ব্যক্তি সৌরভকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তাকে ১০-১১টি কোপ দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ। তিনি বলেন, “রাতে সৌরভ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে।”

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, “রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে।”

নিহত সৌরভ স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের নেতা বলে গুঞ্জন শোনা গেলেও পুলিশ এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় রাজনৈতিক কোনও যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin