‘গুম একটি আন্তর্জাতিক অপরাধ’

‘গুম একটি আন্তর্জাতিক অপরাধ’

গুম প্রতিরোধ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন ও ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে গুম কমিশনের কার্যালয়ে এক বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। এফআইডিএইচের সভাপতি বলেন, গুম একটি আন্তর্জাতিক অপরাধ এবং এ বিষয়ে কমিশনের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কেএম খালিদ বিন জামান জানান, বৃহস্পতিবার গুলশানের কার্যালয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে এফআইডিএইচ’র সভাপতি অ্যালিস মগওয়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এফআইডিএইচ সভাপতিকে স্বাগত জানান এবং কমিশনের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন।

তিনি জানান, বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদ্বেগজনক দিক গুম বিষয়ে বিশদ আলোচনা হয়। এতে গুম সংক্রান্ত অভিযোগের তদন্ত, তথ্য সংগ্রহ, ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনসহ ভবিষ্যৎ কার্যক্রম সংক্রান্ত নানা দিক উঠে আসে। পাশাপাশি ফিলিস্তিনের গাজাসহ বৈশ্বিক ও বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

এফআইডিএইচ সভাপতি মানবাধিকার প্রতিষ্ঠায় কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন। বৈঠকে উভয় পক্ষ গুম প্রতিরোধ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin