গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ

গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, ১০ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম: চন্দনাইশে গ্যাস সিলিন্ডার দোকানে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার ইউনুস মার্কেটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।  

এদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাবের আহমেদ বাংলানিউজকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, দোকানে গ্যাস সিলিন্ডার আনলোড করা হচ্ছিল। এ সময় দুর্ঘটনা ঘটে।

এদিকে দগ্ধ ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালে বার্ণ ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ বাংলানিউজকে জানান, ১০ জন দগ্ধ রোগী এসেছে। তাদের বেশিরভাগই শ্বাসনালী পোড়া। পাশাপাশি তাদের শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin