হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের জন্য লিখিত পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ বার কাউন্সিল। ফলে পূর্বনির্ধারিত ২৫ অক্টোবরের পরিবর্তে লিখিত পরীক্ষাটি আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা স্মারক নং: বিবিসি/এনরোল/২০২৫/১৯৯৭, তারিখ: ১৯-০৮-২০২৫ ইং মূলে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, বার কাউন্সিলের আসন্ন হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা ইতিপূর্বে ধার্যকৃত ২৫-১০-২০২৫ইং তারিখের পরিবর্তে আগামী ২৪-১০-২০২৫ইং তারিখ, রোজ শুক্রবার, সকাল ৯টা থেকে দুপুর ১২টা ঘটিকা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। উক্ত লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, অনলাইনে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ, পরীক্ষার-কেন্দ্রের তালিকা প্রভৃতি বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin