হাইকোর্টের ৬৬টি বেঞ্চ পুনর্গঠন, রবিবার থেকে চলবে বিচারকাজ

হাইকোর্টের ৬৬টি বেঞ্চ পুনর্গঠন, রবিবার থেকে চলবে বিচারকাজ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর মধ্যে ৩৫টি দ্বৈত ও ৩১টি একক বেঞ্চ রয়েছে। একইসঙ্গে আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে।

শনিবার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দেড় মাসের অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যান সুপ্রিম কোর্ট। এ সময় জরুরি বিষয়ে শুনানির জন্য হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে ও আপিল বিভাগের চেম্বার আদালতে বিচারকাজ চলমান ছিল।

এদিকে রবিবার অবকাশকালীন ছুটি শেষে রীতি অনুযায়ী সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হবে আইনজীবী ও বিচারপতিদের মিলনমেলা। বিচারপতি ও আইনজীবীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করবেন। মিলনমেলা উপলক্ষে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনকে সাজানো হয়েছে।

সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. আতিকুস সামাদ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস রবিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin