হাজারীবাগে ৬ তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

হাজারীবাগে ৬ তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্কিড রাজবংশী নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অর্কিড রাজবংশী হাজারীবাগের ভাগলপুর লেন জেলেপাড়ার রানা রাজবংশীর একমাত্র ছেলে। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ষোঘণা করেন। এসময় স্বজনেদের আহাজারিতে ভারী হয়ে উঠে ঢামেক মর্গ এলাকা।  

শিশুটির ফুপু প্রিয়া রাজবংশী জানান, ‘দুপুর ২টার দিকে অর্কিড তার মায়ের দেওয়া কিছু মাছ নিয়ে আমার বাসায় আসে। কিছুক্ষণ পর কখন যে চলে যায়, খেয়াল করিনি। পরে খবর পাই, সে আমাদের ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

শিশুটির মা অন্তরা রাজবংশী বলেন, ‘আমাদের বাসা ও অর্কিডের ফুপুর বাসা পাশাপাশি। অর্কিড প্রায়ই সেখানে যেতো, যাতায়াত ছিল নিয়মিত।’

গুরুতর আহত অবস্থায় অর্কিডকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকাল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin