হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১১ আ.লীগ কর্মী গ্রেফতার

হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১১ আ.লীগ কর্মী গ্রেফতার

রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) হাজারীবাগ থানাধীন সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়িবাঁধ রোডের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— লালবাগ থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নুর ইসলাম (৫৬), ঢাকা চকবাজার থানা যুবলীগ কর্মী সৈয়দ বাদশা মিয়া (৫৫), হাজারীবাগ থানা ছাত্রলীগ কর্মী মো. জাহিদ হাসান হৃদয় (১৯), কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগ কর্মী সাব্বির হোসেন (১৯), মো. বিল্লাল হোসেন (১৯), মো. মিলন মৃধা (২৩) ও মো. আমির হোসেন (১৯), কামরাঙ্গীরচর খানা যুবলীগ কর্মী মানিক দাস (৩০) ও মো. শ্রাবণ আহমেদ ইভান (১৯), হাজারীবাগ থানা যুবলীগ কর্মী মো. মুসফিকুর রহিম (২৬) ও নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সক্রিয় কর্মী মো. ফরহাদ হোসেন মাতুব্বর (২৮)।

ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাজারীবাগ থানাধীন সিকদার পেট্রোল পাম্পের সামনে বেড়িবাঁধ রোডের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০/১৫০ জন সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে সংগঠিত হয়ে মিছিলের প্রস্তুতি শুরু করে। হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ ১১ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত ১১ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin