হাজারীবাগে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ গ্রেফতার

হাজারীবাগে কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করা কিশোর গ্যাং লিডার ‘ডন সাগর’ সেনা অভিযানে গ্রেফতার হয়েছে।

এ সময় তার কাছ থেকে দুটি ধারালো চাইনিজ চাপাতি, দুটি মোবাইল ফোন, নগদ ২৭০০ টাকা এবং একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সেনা অভিযানে ধারালো অস্ত্রসহ ডন সাগরকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ডন সাগর (২০) হাজারীবাগ, জিগাতলা, গজমহল ও বেড়িবাঁধ এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল। তার নেতৃত্বে থাকা সদস্যরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, মারামারি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধে জড়িত ছিল।

সেনা সূত্র জানিয়েছে, তার গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin