হাজারীবাগে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

হাজারীবাগে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। শনিবার (৪ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. সাকিব (২৯) ও মো. মামুন হোসাইন (২৮)।

রবিবার (৫ অক্টোবর) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দিবাগত রাতে হাজারীবাগের হাতেমবাগ রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খান আসিফ তপু বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‌্যাবের বিশেষ অভিযান চলমান। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে হাতেমবাগ এলাকায় অভিযান চালিয়ে সাকিব ও মামুনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin