হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা তাজবীর হাসান গ্রেফতার

হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা তাজবীর হাসান গ্রেফতার

দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে থাকার পর পুনরায় দেশে এসে গ্রেফতার হয়েছেন হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম হোতা, সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান।

শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে আটকের পর আজ শনিবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দরের থানায় হস্তান্তর করেন।

বিমানবন্দর থানার কর্তব্যরত অফিসার এস আই আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাজবীর হাসান বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’

জানা যায়, পিকে হালদারের ঘনিষ্ঠ এই সহযোগী গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে গ্রাহকদের শত-শত কোটি টাকা নিয়ে হঠাৎই উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। তবে জানুয়ারি ২০২০ এ দেশ থেকে পালিয়ে গেলেও অন্তত দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেন মোহাম্মদ তাজবীর হাসান। এছাড়াও তার মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin