হামাসের প্রতি ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ায় ‘বিস্মিত’ নেতানিয়াহু

হামাসের প্রতি ট্রাম্পের ইতিবাচক প্রতিক্রিয়ায় ‘বিস্মিত’ নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে এমন তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক দিকে যাচ্ছে এবং তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, নেতানিয়াহু চেয়েছিলেন হামাসের বক্তব্যের জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সমন্বিত প্রতিক্রিয়া জানাবে। যাতে হামাসের বক্তব্যকে কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখা না যায়।

নেতানিয়াহুর এই অপ্রস্তুত অবস্থা থেকে বোঝা যায়, তিনি আসলে কী ভাবছেন।

নেতানিয়াহুকে এখনো তাঁর সরকারের সঙ্গে বৈঠক করতে হবে এবং জোটের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। শেষ পর্যন্ত, এই বিষয়ে ভোটাভুটি হবে।

তবে ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বলছেন, নেতানিয়াহুর জন্য একটি ‘রাজনৈতিক সুরক্ষা বেষ্টনী’ থাকবে। এর অর্থ হলো, নেতানিয়াহুর ডানপন্থী জোটের সদস্যরা যদি কোনো কারণে এই চুক্তিতে অংশ নিতে না চান, তাহলে বিরোধী দলগুলো এগিয়ে আসবে। তারা নেতানিয়াহুর সঙ্গে মিলে একধরনের জাতীয় ঐক্যের সরকার গঠন করতে পারে।

এই জাতীয় ঐক্যের সরকার চুক্তিটি পাস করাবে এবং এরপর দেশ নতুন নির্বাচনের দিকে এগিয়ে যাবে।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, বিরোধী নেতা বলেন, ‘আমরা ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের কাছ থেকেও খবর পাচ্ছি। তাঁরা বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট যা বলেছেন, সেটাকে তাঁরা পুরোপুরি সমর্থন করেন। এর মধ্যে গাজায় বোমাবর্ষণ বন্ধের বিষয়টিও রয়েছে। কারণ, তাঁরা আশঙ্কা করছেন, এই বোমাবর্ষণের ফলে সেখানে আটকে থাকা জিম্মিদের কেবল ক্ষতিই হবে বা হয়তো তাঁদের মৃত্যুও হতে পারে।’

খবরে আরও বলা হয়, ইসরায়েলের ভেতরে আগে থেকেই ব্যাপক রাজনৈতিক অস্থিরতা চলছে। আগামী ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে এই চুক্তির দাবিতে দেশটির রাস্তায় বিক্ষোভ দেখা যেতে পারে।

Comments

0 total

Be the first to comment.

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু Prothomalo | মধ্যপ্রাচ্য

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়...

Oct 07, 2025
আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি Prothomalo | মধ্যপ্রাচ্য

আলেপ্পোয় সিরীয় সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি

কয়েক দিন ধরে সংঘাত ও উত্তেজনার পর সিরিয়ার আলেপ্পো নগরীর দুটি এলাকায় সিরীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র–...

Oct 07, 2025

More from this User

View all posts by admin