হামজার বিশ্বাস: এই দল পারবে, জিতেই মাঠ ছাড়ব

হামজার বিশ্বাস: এই দল পারবে, জিতেই মাঠ ছাড়ব

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বাংলাদেশ দলে এখন ‘আত্মবিশ্বাস ও লড়াইয়ের তীব্রতা’ দুটোই আছে।

বুধবার জাতীয় দলের অনুশীলনের ফাঁকে কথা বলেন ব্রিটিশ-বাংলাদেশি এই ফুটবলার। আগের দিন অনুশীলনে থাকলেও সংবাদমাধ্যমের সামনে আসেননি হামজা। তবে এবার যেন সব অপেক্ষার জবাব দিলেন আত্মবিশ্বাসী কণ্ঠে।

তিনি বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই মাঠে নামব। টিম এখন ভালো জায়গায় আছে, আমরা সবাই একসাথে কাজ করছি খেলোয়াড়, কোচিং স্টাফ সবাই মিলে একটা শক্ত ইউনিট হয়ে গেছি। ইনশাআল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ব। ’

সিলেটের আঞ্চলিক টানে স্থানীয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া হামজা জানান, তিনি দলের প্রস্তুতিতে সন্তুষ্ট। সিলেটি ভাষায় রসিকতা করে বলেন, ‘বহুত চান্স আছে। কোচের সঙ্গে জমে গেছে, টিমে আগ্রেসিভনেস আছে। ইনশাআল্লাহ উইনিং টিম হমু। ’

আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত ৮টায় এবং সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।

বাংলাদেশ এর আগে দুই ম্যাচে একটি হার ও একটি ড্র করেছে। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পয়েন্ট টেবিলের নিচে থাকলেও ঘরের মাঠে জয় এনে প্রতিযোগিতায় ফিরতে চায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

হামজা বলেন, ‘এই দলে সম্ভাবনা আছে। আমি তৃতীয়বারের মতো এসেছি বাংলাদেশ দলে খেলতে, এবং প্রতিবারই আমার অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন সময় ফল দেওয়ার। ’

এআর/আরইউ

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin