হানিফ ফ্লাইওভারে পুলিশের রেকারচাপায় যুবক নিহত

হানিফ ফ্লাইওভারে পুলিশের রেকারচাপায় যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে পুলিশের রেকারের ধাক্কায় মো. কাওছার আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার হানিফ ফ্লাইওভারের উপরে এ ঘটনা ঘটে।

নিহত কাওছার আদ্ দিন হাসপাতালের হিসাবরক্ষক ছিলেন। দুর্ঘটনার পর কাওছারকে উদ্ধার করে করে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়ত। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রবিবার দুপুরে যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় আমরা আরেকটি রেকার দিয়ে ঘাতক রেকারটি জব্দ করেছি। ঘটনার পরই ওই বেকারের চালক পালিয়ে যান। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিহতের বড় ভাই মো. উজ্জ্বল আহমেদ বলেন, ‘কাওছার আদ্ দিন হাসপাতালের পোস্তগোলা ব্রাঞ্চ থেকে ডিউটি শেষ করে মোটরসাইকেল চালিয়ে তার খিলগাঁও সিপাহি বাগ বাসায় ফিরছিলেন। পথে হানিফ ফ্লাইওভারে পেছন থেকে পুলিশের একটি রেকার মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন।’

দক্ষিণ খান থানাধীন নগরবাড়ি রোডের মো. জয়নাল আবেদীনের ছেলে কাওছার। বর্তমানে চাকরির সুবাদে তিনি খিলগাঁও সিপাহিবাগ থাকতেন। তার স্ত্রীর নাম মমতাজ আক্তার, দুই ভাইয়ের মধ্যে কাওছার ছিল ছোট।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin