হারানো রিল খুঁজে পাবেন এক ক্লিকেই, ইনস্টাগ্রামের নতুন ফিচার চালু

হারানো রিল খুঁজে পাবেন এক ক্লিকেই, ইনস্টাগ্রামের নতুন ফিচার চালু

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এসেছে নতুন একটি সুবিধা—এখন থেকে দেখা রিলস সহজেই খুঁজে পাওয়া যাবে ‘ওয়াচ হিস্টোরি’ ফিচারের মাধ্যমে।

শুক্রবার (২৪ অক্টোবর) ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক পোস্টে জানিয়েছেন, ‘অনেক সময় এমন হয়, কোনো ভিডিও দেখার পর আবার খুঁজে পাওয়া যায় না। নতুন এই ফিচারটি সেই সমস্যার সমাধান দেবে।’

ফিচারটি পাওয়া যাবে: সেটিংস > ইউর অ্যকটিভিটি > ওয়াচ হিস্টোরি — এই অপশনে গিয়ে ব্যবহারকারীরা তাদের দেখা রিলসগুলো দেখতে পারবেন।

ব্যবহারকারীরা এখন থেকে রিলসগুলোকে নতুন থেকে পুরোনো বা পুরোনো থেকে নতুন ক্রমে সাজিয়ে দেখতে পারবেন। এছাড়াও নির্দিষ্ট তারিখ বা সময়সীমা অনুযায়ী ভিডিও খোঁজা যাবে। এমনকি এখন থেকে চাইলে নির্দিষ্ট কোনও অ্যাকাউন্টের পোস্ট করা রিলস ফিল্টার করে দেখাও সম্ভব।

অনেক সময় কোনও আকর্ষণীয় রিল দেখার পর ভুলবশত স্ক্রল বা রিফ্রেশ করলে তা হারিয়ে যায়। নতুন এই ‘ওয়াচ হিস্টোরি’ ফিচার ব্যবহারকারীদের সেই রিল সহজে পুনরুদ্ধার করতে সাহায্য করবে।

Comments

0 total

Be the first to comment.

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু অলাভজনক সংস্থা নয়—এবার তার...

Oct 29, 2025
মেসেজ থেকে কল—সব এক চশমায়! BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মেসেজ থেকে কল—সব এক চশমায়!

প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করছে স্মার্ট গ্লাস। মেটা সম্প্রতি উন্মোচন করেছে রে-ব্যান ডিসপ্লে। এতে চশ...

Sep 22, 2025

More from this User

View all posts by admin