হারিস রউফের ৬-০ ও ভূপাতিত যুদ্ধবিমানের ইঙ্গিত, রেগে আগুন ভারতীয়রা

হারিস রউফের ৬-০ ও ভূপাতিত যুদ্ধবিমানের ইঙ্গিত, রেগে আগুন ভারতীয়রা

মাঠে তখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। এ সময় ভারতীয় দর্শকরা ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিসের বলে বিরাট কোহলির আইকনিক ছক্কার কথা মনে করিয়ে ‘কোহলি, কোহলি’ বলে চিৎকার করতে থাকেন। জবাবে এমন এক কাজ করে বসেন হারিস, ভারতীয়রা রীতিমত রেগে আগুন।

ভারতীয় দর্শকদের দিকে ফিরে যুদ্ধবিমান পড়ে যাওয়ার মতো করে ইশারা করেন এই পাকিস্তানি ক্রিকেটার। হাতের আঙুল দিয়ে আবার দেখান ‘৬-০’।

প্রসঙ্গত, পাকিস্তানিরা দাবি করে, তারা অপারেশন সিঁদুরের সময় ব্যয়বহুল রাফালসহ ভারতের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করেছিল। এটা পরিষ্কার, হারিস সেই ইঙ্গিতই করেছেন।

Haris Rauf never disappoints, specially with 6-0. pic.twitter.com/vsfKKt1SPZ

ফলে হারিসের এই ইঙ্গিতে ভীষণ খেপেছে ভারতীয়রা। ম্যাচ শেষেও ভারতীয় সমর্থকরা বলেন, ‘খেলার মাঠে এটা মোটেই খেলোয়াড়সুলভ আচরণ নয়।’

যদিও ভারতীয়রা এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কতটা খেলোয়াড়সুলভ আচরণ করেছেন, তা নিয়েই আছে জোর আলোচনা। টসের সময় হ্যান্ডশেক করতে না চাওয়া, পাকিস্তানিরা ড্রেসিংরুমের সামনে গেলে মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়াসহ নানা আচরণে বিতর্ক তৈরি করেছে ভারত।

তবে মাঠের খেলায় ঠিকই পাকিস্তানকে পর্যদুস্ত করছে ভারত। গ্রুপপর্বে ৭ উইকেটে আর রোববার সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল।

এমএমআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin