হাসিনার পুলিশ লীগ, কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত

হাসিনার পুলিশ লীগ, কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি: হাসনাত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপ প্রসঙ্গে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাসিনার পুলিশ লীগ,কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় তিনি এ কথা বলেন।

হাসনাত আরও বলেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দী কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত — এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর স্থানীয় সময় সোমবার বিমানবন্দরে আখতারের ওপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির নেত্রী তাসনিম জারাকেও গালাগাল করে তারা।

এইচএ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin