হাতিরঝিলে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

হাতিরঝিলে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন-মো. কামাল হোসেন (৪৪), মো. নুরে আলম (৪৫), মো. ওসমান (৩৯), মো. আব্দুর রহমান (৫৬), মো. বিল্লাল গড়ামী (৩০), মো. রনি (২৫), মো. শুভ ইসলাম কাউছার (২৪), বাপ্পী শিকদার (৩৫) ও মনিরুজ্জামান বাপ্পী ওরফে বাপ্পী শিকদার (৩২)।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে হাতিরঝিল থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও অজ্ঞান পার্টির সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এমএমআই/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin