হবিগঞ্জে মা, ভাই ও ভাবিদের সঙ্গে প্রবাসীর কথা-কাটাকাটি, পরে হামলায় নিহত

হবিগঞ্জে মা, ভাই ও ভাবিদের সঙ্গে প্রবাসীর কথা-কাটাকাটি, পরে হামলায় নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মা, ভাই ও ভাবিদের সঙ্গে কথা–কাটাকাটির জেরে হামলার ঘটনায় সফিক মিয়া (৪৩) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সফিক মিয়া উপজেলার ঘরগাঁও খামারপাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সম্প্রতি দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১০টার দিকে সফিক মিয়ার সঙ্গে তাঁর মা, ভাই ও ভাবিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সবাই মিলে সফিকের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সফিকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin