হবিগঞ্জে অটোরিকশা-ইজিবাইক সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

হবিগঞ্জে অটোরিকশা-ইজিবাইক সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত

হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে আলকাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছেলে রুমান মিয়া (১৭।

দুপুরে হবিগঞ্জ জেলা সদর থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। পথে কলিমনগরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিলে চিকিৎসক বাবা আলকাছকে মৃত ঘোষণা করেন। আহত রুমান চিকিৎসাধীন।   প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত আলকাছকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।   হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।   আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin