হবিগঞ্জে যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপভ্যানের পৃথক সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কয়েকজন।
দুপুর ১২টায় নবীগঞ্জের দিনারপুর কলেজ এলাকায় সিলেটগামী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এর আগে সকালে বাহুবলের হাফিজপুর এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক ফুরকান মিয়া (খুলনা) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন সকালে শায়েস্তাগঞ্জের দেউন্দি রোড এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় চক্রবর্তী জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতাল ও মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের কাজ চলছে। আরএ