হেলালুজ্জামানের মন্তব্য ব্যক্তিগত, দলের সঙ্গে সম্পর্ক নেই: বিএনপির বিবৃতি

হেলালুজ্জামানের মন্তব্য ব্যক্তিগত, দলের সঙ্গে সম্পর্ক নেই: বিএনপির বিবৃতি

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর দেওয়া এক মন্তব্যকে তার ব্যক্তিগত মতামত বলে জানিয়েছে বিএনপি।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আজ দুপুরে হেলালুজ্জামান তালুকদার লালু ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসিকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে বলেছেন, ‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। ’ তবে এই বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। তিনি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই নিজের মতো করে এই মন্তব্য করেছেন। এর সঙ্গে দলীয় সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। দলের গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত অপরিহার্য।

জনমনে বিভ্রান্তি এড়াতে বিএনপির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য পাঠানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এসবিডব্লিউ/এইচএ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin