হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মিনার মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমত আদালতে হাজিরা দিচ্ছেন না। এ জন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতরি পরোয়ানা জারির আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হয়। এতে রিয়া মনিকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। গত ২১ জুন তাদের মিমাংসার জন্য হাতিরঝিল থানা এলাকায় এক বাসায় ডাকা হয়। ওইদিন বাদী তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিসহ অজ্ঞাত ১০-১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে বাদীর বর্তমান ঠিকানায় হিরো আলমসহ ১০-১২ জন বেআইনিভাবে বাসায় ভেতরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে জখম করে। এ সময় বাদীর গলায় থাকা দের ভরি ওজনের স্বর্ণের চেন কৌশলে তারা চুরি করে নেয়। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin