হজের সময় বিমান ভাড়া কমাতে কাজ করবে মন্ত্রণালয়: ধর্ম উপদেষ্টা

হজের সময় বিমান ভাড়া কমাতে কাজ করবে মন্ত্রণালয়: ধর্ম উপদেষ্টা

ফাইল ছবি

আসন্ন হজের সময় বিমান ভাড়া কমাতে হাবসহ সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে মন্ত্রণালয়। প্রয়োজনে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বাংলাদেশ হজ একাডেমি আয়োজিত ‘সহজ হজ ফাইন্যান্সিং ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা’ বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে পুরনো ঠিকানায় ফিরে যাব। তবে আগামী সরকারের জন্য একটি ভালো ব্যবস্থাপনা তৈরি করে দিয়ে যেতে চাই। নির্বাচন হলে আগামী মে মাসের নতুন মন্ত্রীই হজের বিষয়টি দেখবেন। সেক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করবো।

এ সময় সৌদি সরকারের অনুমতি পেলে সৌদি আরবে হাজিদের জন্য আবাসন ব্যবস্থা তৈরি করতে সরকার আগ্রহী বলেও জানান ধর্ম উপদেষ্টা।

/আরএইচ 

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin