রাজধানীর ঐতিহ্যবাহী হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয় ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কয়েকটি শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে হলি ক্রসে তিন শ্রেণিতে এবং সেন্ট যোসেফে এক শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
চলতি মাসেই সেন্ট যোসেফে আবেদন শুরু হচ্ছে। তবে হলি ক্রসে আবেদন শুরু হবে আগামী মাসে। রাজধানীর নামি এ স্কুল দুটিতে ভর্তি হতে আগ্রহীদের সুবিধার্থে কীভাবে আবেদন করা যাবে, কবে থেকে শুরু হবে, ফিসহ বিস্তারিত তুলে ধরা হলো।
ছাত্রীর বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনকে সশরীরে স্কুলে গিয়ে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরত দেওয়া হবে না। সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে, কোনো ভাংতি দেওয়া যাবে না। বিদ্যালয় থেকে দেওয়া আবেদন ফরম ছাত্রীর নিজ হাতে পূরণ করতে হবে।
গত ১০ সেপ্টেম্বর হলি ক্রস বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, প্রথম শ্রেণিতে শুধু লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থী বাছাই করা হবে। প্রথম শ্রেণিতে মোট আসন ১০০টি। এর মধ্যে ৫০ জন মুসলিম, ৩০ জন খ্রিষ্টান, ১৫ জন হিন্দু ও ৫ জন বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এরপর লটারির মাধ্যমে তাদের মধ্য থেকে ভর্তিযোগ্য শিক্ষার্থী বাছাই করা হবে।
ষষ্ঠ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৬ সালে ১০ থেকে ১১ বছরের মধ্যে হতে হবে। নবম শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৬ সালে ১৩-১৪ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনদফায় দফায় পেছানো এইচএসসির ফল প্রকাশ কবে? হলি ক্রসে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর, ফি ৩০০ টাকা
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটে ।
আবেদনকারীর অভিভাবক নির্ধারিত বুথ থেকে ফরম (বাংলা বা ইংরেজি মাধ্যম) সংগ্রহ করতে পারবেন। একজন প্রার্থী শুধু একটি ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম নেওয়ার সময় অভিভাবককে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করার প্রমাণ (ইলেকট্রনিক নয়) উপস্থাপন করতে হবে (নম্বরপত্রের রিপোর্ট কার্ড বা ফি প্রদানের অর্থ রসিদ)।
বিদেশি পাঠ্যক্রম: ইংরেজি মাধ্যম পাঠ্যক্রমের শিক্ষার্থীরা (জুলাই থেকে জুন সেশন), ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করা এবং বয়সসীমা একই।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জান যাবে সেন্ট যোসেফের অফিসিয়াল ওয়েবসাইটে।
এএএইচ/কেএসআর/জিকেএস