হলিক্রস স্কুলে ২০২৬ সালে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তি, জেনে নিন নিয়ম

হলিক্রস স্কুলে ২০২৬ সালে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তি, জেনে নিন নিয়ম

হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন ফরম আগামী ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে।

১. বাবা অথবা মা যেকোনো একজনকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

২. আবেদন ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরত দেওয়া হবে না।

৩. সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে, কোনো ভাংতি দেওয়া যাবে না।

৪. এ বিদ্যালয় থেকে দেওয়া আবেদন ফরম ছাত্রীর নিজ হাতে পূরণ করতে হবে।

১. প্রার্থীর যোগ্যতা ২০২৬ সালে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৬ সালে ১০ থেকে ১১ বছরের মধ্যে হতে হবে।

২. শিক্ষা বোর্ডের দেওয়া ২০২৫ সালের পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

তারিখ: ৩১ অক্টোবর, ২০২৫ শুক্রবার।

সময়: সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত (উপস্থিত হতে হবে: সব প্রার্থীকে সকাল ৮টায়)।

বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।

১. জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ জমা দিতে হবে।

২. খ্রিষ্টান প্রার্থীদের জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ এবং বাপ্তিস্ম সার্টিফিকেটের ‘অরিজিনাল কপি’ জমা দিতে হবে।

৩. প্রার্থীর ২০২৫ সালে পড়াশোনা করা বিদ্যালয়ের স্কুল ড্রেসে পাসপোর্ট সাইজের এক কপি ‘রঙিন ছবি’ ফরমের সঙ্গে লাগিয়ে দিতে হবে।

৪. বাবা ও মায়ের ‘এনআইডি’ একই পৃষ্ঠায় ফটোকপি করে জমা দিতে হবে।

৫. প্রার্থীর ২০২৫ সালে পড়াশোনা করা বিদ্যালয় থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

১. লটারির ফলাফল ঘোষণার তারিখ বিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

২. ভর্তি বিজ্ঞপ্তির মূল৵ ১০ টাকা, যা ফেরতযোগ্য নয়।

৩. ষষ্ঠ শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়ার সব তথ্য ও সিদ্ধান্তের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৪. ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব ছাত্রীর মা-বাবা ও অভিভাবকেরা এই বিদ্যালয়ের প্রচলিত সব নিয়মকানুন মেনে নিতে সম্মত রয়েছেন বলে বিবেচিত হবেন।

৫. ওপরে দেওয়া সব নিয়মকানুনের সঙ্গে ভর্তির আবেদন ফরম পূরণ করা সব শিক্ষার্থীর মা-বাবা বা অভিভাবকদের সম্মতি রয়েছে বলে বিবেচিত হবে।

#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

Comments

0 total

Be the first to comment.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ Prothomalo | ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তির সব কার্যক্রম শেষ করার লক্ষ্য...

Sep 16, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি, শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ Prothomalo | ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ভর্তি, শিল্পবিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমপিএই...

Sep 25, 2025

More from this User

View all posts by admin