হংকংকে চীনের বিশেষ অঞ্চল জানিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ঢাকার

হংকংকে চীনের বিশেষ অঞ্চল জানিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক ঢাকার

হংকংকে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল উল্লেখ করে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েছে ঢাকা। রবিবার (৩০ নভেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হংকংয়ের প্রধান নির্বাহী জন কে সি লিকে চিঠি দিয়েছেন।

চিঠিতে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, গত ২৬ নভেম্বরে তাই পোর ওয়াং ফুক কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানি ও সম্পত্তির মর্মান্তিক ক্ষয়ক্ষতির কথা জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। চীনের হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়নের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশ এই ভয়াবহ বিপর্যয়ের কারণে হংকংয়ের জনগণের দুর্দশার জন্য আন্তরিক সমবেদনা প্রকাশ করে।

চিঠিতে তিনি বলেন, আমি আপনার এবং আপনার মাধ্যমে তাই পোর ক্ষতিগ্রস্ত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করি।

এতে আরও বলা হয়, আমি আশাবাদী, আপনার দক্ষ নেতৃত্বে হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন উদ্ধার ও পুনরুদ্ধারের মতো সাহস এবং স্থিতিস্থাপকতার সঙ্গে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে, যার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সংকটের এই সময়ে আপনার এবং হংকংবাসীর প্রতি আমার সমবেদনা জানাই।

চীনের মূল ভূখণ্ডের সীমান্তের কাছে হংকংয়ের তাই পো এলাকায় ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। ঘটনার কয়েক দিন পরও ২০০ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুক্রবার (২৯ নভেম্বর) শেষ হলেও পুলিশ জানিয়েছে, চলমান তদন্তের অংশ হিসেবে পুড়ে যাওয়া ভবনগুলোতে তল্লাশি অব্যাহত রয়েছে। আরও মরদেহ পাওয়া যেতে পারে।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin