হংকংয়ে এক গোল হজম করে বিরতিতে বাংলাদেশ

হংকংয়ে এক গোল হজম করে বিরতিতে বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতে লেগে আজ হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে শুরুটা ভালো হলো না বাংলাদেশর।

ম্যাচের শুরুতে কাই তাক স্পোর্টস সিটি স্টেডিয়ামে ভালো লড়াই করেছে বাংলাদেশ। তবে পাঁচ ডিফেন্ডার নিয়ে নামা বাংলাদেশ প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল হংকং চায়নাই। ২০ মিনিটে লিওন জোনসের হেড সহজেই তালুবন্দী করেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। ২৩ মিনিটে হামজার ফ্রি-কিক হংকংয়ের রক্ষণ দেওয়ালে বাধা পেয়ে বল মাঠের বাইরে চলে যায়।

৩৪ মিনিটে হংকং চায়নার ফের্নান্দো পেদরেইরাকে ফাউল করে বসেন দলের অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজি। এর ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি হিরোকি কাসারা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি হংকং চায়নার অধিনায়ক ম্যাট অর। মিতুল মারমাকে বোকা বানিয়ে সহজেই ম্যাচে লিড নেয় স্বগতিকরা।  

প্রথমার্ধের শেষ মুহুর্তে দারুণ এক সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। সতীর্থের লম্বা করে বাড়ানো ক্রস বক্সের মধ্যে পেয়ে যান হামজা চৌধুরী। কিন্তু দৌড়াতে গিয়ে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। তার বাড়ানো বল ক্লিয়ার করে দেন হংকং ডিফেন্ডার। ফলে ঠিকভাবে সুযোগটা কাজে লাগানো গেল না। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হলো বাংলাদেশকে।  

এআর/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin