এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি পর্বের ম্যাচ খেলতে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা হংকং পৌঁছে গেছেন। আজ দুপুরে থাইল্যান্ডে যাত্রা বিরতি দিয়ে বাংলাদেশ সময় রাতে পৌঁছায় হাভিয়ের কাবরেরার দল।হামজারা ১৪ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ খেলবে। আজ আর মাঠের অনুশীলন নেই। কাল থেকে ম্যাচের প্রস্তুতি শুরু হচ্ছে।
অন্যদিকে হামজারা যখন হংকং পৌঁছালেন এর কিছুক্ষণ আগে বাংলাদেশ অনূর্ধ১৭ নারী দল জর্ডানের আম্মানে পৌঁছায়। জর্ডানে এএফসি অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ খেলেছে। সিরিয়া ও আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে ৩ গোলে জিতে জর্ডানে পৌঁছায় সাইফুল বারী টিটুর শিষ্যরা।
jwARI.fetch( $( "#ari-image-jw68e9393aafaf6" ) );
সেখানে গ্রুপে জর্ডান ও চাইনিজ তাইপেকে ছাড়িয়ে অর্পিতারা সেরা হতে পারলেই আগামী বছর এএফসি অনূর্ধ১৭ টুর্নামেন্টের মূল পর্ব নিশ্চিত হবে।