হংকংয়ের বিপক্ষে একাদশে নেই শামিত, ফাহামিদুল, জামাল

হংকংয়ের বিপক্ষে একাদশে নেই শামিত, ফাহামিদুল, জামাল

অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে থাকবেন না তা তো অনুমিতই ছিল। সেই ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার তো নন প্লেইং ক্যাপটেন। রাতে শুরু হতে যাওয়া হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরুর তালিকায়ও তার নাম নেই।

ক্যাবরেরার একাদশে চমক আরো আছে। কানাডা থেকে ঢাকায় এসে মাত্র এক সেশন অনুশীলন করা শামিত সোমকেও একাদশে রাখেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। রাখেননি ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকেও।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ। ইনজুরির কারণেই তাকে একাদশে বিবেচনা করেননি কোচ।

গোলপোস্টে ক্যাবরেরা আস্থা রেখেছেন মিতুল মারমার ওপরই। নেপালের বিপক্ষে ম্যাচে চোট থাকায় খেলতে পারেননি আবাহনীর এই গোলরক্ষক। রক্ষণে নেতৃত্ব দেবেন তারিক কাজী। তার দুই পাশে থাকবেন শাকিল আহামদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন। মাঝমাঠে হামজার সাথে থাকছেন দুই সোহেল রানা। আক্রমণভাবে শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

জামাল ভূঁইয়া ও তপু বর্মণ একাদশে না থাকায় অধিনায়কত্ব করবেন সিনিয়র সোহেল রানা।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা (গোলরক্ষক), তারিক রায়হান কাজী, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা দেওয়ান চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা-২, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।

আরআই/আইএইচএস/

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin