হংকংয়ের স্টেডিয়ামের প্রশংসায় হামজা

হংকংয়ের স্টেডিয়ামের প্রশংসায় হামজা

দেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা এই ফুটবলার দেশের ফুটবলে পা রাখার পর থেকেই শুরু হয়েছে নবজাগরণ।

হংকংয়ের মাঠে খেলাটা দারুণ অভিজ্ঞতা বলে জানিয়েছেন হামজা। ম্যাচ শেষে তিনি বলেন, 'দারুণ, একেবারে উঁচুমানের অভিজ্ঞতা। ইংল্যান্ডে খেলেছি, কিন্তু এখানকার এই স্টেডিয়ামটিও সম্ভবত সেরাদের মধ্যে একটি। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, তারা কতটা দুর্দান্ত। '

'এটাই তো ফুটবলে চাই, বিশেষ করে এশিয়ায়। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এজন্য ধন্যবাদ জানাই হংকংয়ের সমর্থকদের, আর অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশি সেই সমর্থকদেরও, যারা এখানে পর্যন্ত ভ্রমণ করে এসেছে। ' যোগ করেন তিনি।  

আজকের ম্যাচে ড্র করলেও দলের পারফরম্যান্স আশা দেখাচ্ছে হামজাকে। শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৩-৩ সমতায় ফিরেছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ মুহূর্তে রক্ষণে ভুলে গোল হজম করে হাঁটতে হয় বাংলাদেশ। তবে দলের লড়াই করার মানসিকতা আশা দেখাচ্ছে হামজাকে। তিনি বলেন, 'আমাদের সামনে আবারও কিছু তৈরি করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিন শেষে একটু হতাশা রয়ে গেল। '

এআর  

Comments

0 total

Be the first to comment.

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা Banglanews24 | ফুটবল

ব্যালন ডি’অর জিতে মেসিকে স্মরণ দেম্বেলের, মায়ামি থেকে পেলেন উষ্ণ শুভেচ্ছা

প্যারিসে গ্যালারিভর্তি দর্শকের সামনে ওসমান দেম্বেলে তুললেন তার প্রথম ব্যালন ডি’অর। ২৮ বছর বয়সে এসে ত...

Sep 23, 2025
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল Banglanews24 | ফুটবল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নে...

Sep 18, 2025

More from this User

View all posts by admin