হৃদয়ের পর মিরাজের ফিফটি, দেড়শ ছাড়াল বাংলাদেশ

হৃদয়ের পর মিরাজের ফিফটি, দেড়শ ছাড়াল বাংলাদেশ

অভিষেক ম্যাচে ওপেনিংয়ে নেমেছেন সাইফ হাসান। চেষ্টাও করেছেন ইনিংস লম্বা করার।

টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় তানজিদ হাসান তামিমকে হারিয়ে। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বল তার ব্যাটে লেগে চলে যায় রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে। ১০ রানে ফেরেন টাইগার ওপেনার। তিনে নেমে আজও ব্যর্থ হন শান্ত। ৫ বলে ২ রান করে ওমরজাইয়ের শিকার হন তিনি।  

অভিষেক ম্যাচে খেলতে নেমে লড়াই চালাতে থাকেন সাইফ। তবে খারোটে সেটি করতে দেননি। তার বল লং অফে শট নিতে গিয়ে রশিদ খানের তালুবন্দি হন সাইফ। ফেরেন ৩৭ বলে ২৬ রান করে। এরপর দারুণ জুটি গড়েন মিরাজ ও হৃদয়। দুজনের জুটি একশ পার করেছে ইতোমধ্যে। ৭৫ বলে ফিফটি পূর্ণ করেন হৃদয়। আর মিরাজের লাগে ৭৪ বল। তাদের জুটিতে দেড়শ পার হয়েছে দলীয় সংগ্রহ।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান।  

আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin