হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মামুনুল হক

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে মামুনুল হক

হঠাৎ রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে আসেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কাজে এসেছি’।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মামুনুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি কয়েক ঘণ্টা মন্ত্রণালয়ে অবস্থান করেন। এ সময় মামুনুল হকের সঙ্গে বেশ কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন।

তবে অন্য একটি সূত্র দাবি করেছেন, সম্প্রতি আফগানিস্তান সফর সম্পর্কিত কোনও একটি প্রয়োজনে তিনি এসেছিলেন।

প্রসঙ্গত, তালেবান সরকারের আমন্ত্রণে গত ১৮ সেপ্টেম্বর আফগানিস্তান যান মামুনুল হক। তার নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সেদেশ ভ্রমণ করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin