ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প-ডেস্ক

ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প-ডেস্ক

দেশের সকল কর অঞ্চলে করদাতাদের অনলাইন রিটার্ন দাখিল সংক্রান্ত সহায়তা দিতে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। করদাতারা এখন সহজেই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আয়কর রিটার্ন পূরণ ও দাখিল করতে পারছেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন এবং ৬ লাখ ৩৫ হাজার করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে যৌক্তিক কারণসহ আবেদন করতে পারবেন। এরপর অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

আরও পড়ুনটিন সার্টিফিকেটে ভুল সংশোধন করবেন যেভাবে

করদাতাদের ই-রিটার্ন প্রক্রিয়া সহজবোধ্য করার লক্ষ্যে এনবিআর এ বছরও অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে। আগ্রহীরা নিচের লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রশিক্ষণের সময়সূচি ইমেইলের মাধ্যমে জানানো হবে বলে এনবিআর জানিয়েছে। এ পর্যন্ত প্রায় ১৫ হাজার করদাতা এ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এছাড়া ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যায় তাৎক্ষণিক সহায়তার জন্য এনবিআর কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু করেছে, যেখানে ফোন করে করদাতারা সরাসরি পরামর্শ ও সমাধান পাচ্ছেন। একই সঙ্গে ওয়েবসাইটের ই ট্যাক্স সার্ভিস অপশনে লিখিতভাবে অভিযোগ জানিয়ে সমাধান পাওয়াও সম্ভব।

ই-রিটার্ন সেবা আরও সহজলভ্য করতে এনবিআর জানায়, সারাদেশের সকল কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক স্থাপন করা হয়েছে। করদাতারা নিজ নিজ কর অঞ্চলে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট ফোন নম্বরে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

এসএম/বিএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার Jagonews | অর্থনীতি

চীনকে বাংলাদেশে মানসম্পন্ন গাড়ি উৎপাদনের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

সড়ক দুর্ঘটনা এখন প্রায় গণহত্যার রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্ট...

Sep 12, 2025

More from this User

View all posts by admin